ঢাকাSaturday , 18 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

    admin
    April 18, 2026 1:36 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে দৌলতপুর বিওপির সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

    খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে দৌলতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

    বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST