ঢাকাSaturday , 18 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফুলবাড়িয়ায় গৃহবধূর ওপর হামলা, কুপিয়ে জখম ও লুটপাটের অভিযোগ

    admin
    April 18, 2026 6:39 pm
    Link Copied!

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
    ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূর ওপর হামলা, কুপিয়ে জখম, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১০নং কালাদহ ইউনিয়নের হোরবাড়ী গ্রামের বাসিন্দা মোছাঃ ছালমা আক্তার (১৮) দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোঃ সুলতান মিয়া (৫২) ও তার ছেলে মোঃ নাঈম মিয়ার (২৬) সঙ্গে বিরোধে জড়িয়ে ছিলেন।

    এর জেরে অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়।

    এ সময় তারা ঘরে ঢুকে গালিগালাজ ও ভাঙচুর শুরু করে। একপর্যায়ে ছালমা আক্তারকে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগ রয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হন।

    আহত ছালমা কে রক্ষা করতে এগিয়ে আসেন তার শাশুড়ি। তাকেও মারধর করে আহত করা হয় বলে জানা গেছে। এছাড়া হামলার সময় গৃহবধূর শ্লীলতাহানি করা হয় এবং তার গলায় থাকা প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

    অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরে থাকা নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নেয় এবং চলে যাওয়ার সময় ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয়।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহত ছালমা আক্তার ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    এ বিষয়ে ভুক্তভোগীর ভাই মোঃ ফয়সাল হাসান জানান, “পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। আমরা আইনের আশ্রয় নিচ্ছি।”

    এ ঘটনায় ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন অভিযোগ পেয়েছি
    অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST