ঢাকাMonday , 5 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভালুকায় এলপিজি গ্যাসে কারসাজি: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

    admin
    January 5, 2026 9:59 pm
    Link Copied!

    সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি/

    ময়মনসিংহের ভালুকায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিডস্টোর বাজারে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।

    আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি গ্যাসের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। পরিদর্শনকালে সিডস্টোর বাজারের ‘মেসার্স আলিফ গ্যাস স্টোর’ নামক প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অধিক দাম আদায় করছিল। এছাড়া দোকানে বাধ্যতামূলক মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়টিও প্রমাণিত হয়।
    তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৩৯ ও ৪০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

    অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। জনস্বার্থ রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এ ধরনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

    এদিকে, প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে, নিয়মিত তদারকি বজায় থাকলে বাজারে অসাধু সিন্ডিকেট নির্মূল করা সম্ভব হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST