ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভি‌পি নুরের উপর হা*মলার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় সমাবেশ ও বি’ক্ষো’ভ মিছিল অনুষ্ঠিত।

    admin
    August 30, 2025 9:17 pm
    Link Copied!

    সামিনুর ইসলাম , নীলফামারী জেলা প্রতিনিধি/

    নীলফামারীর জলঢাকায় গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি,নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    শনিবার বিকাল ৪ টায় মিছিলটি জলঢাকা ট্রাফিকমোড় হতে শুরু হয়ে জলঢাকার প্রদান প্রদান শহর প্রদক্ষিণ করে  জলঢাকা ট্রাফিকমোড় আবু সাঈদ চত্বর এসে সমাবেশে পরিনত হয়। গনঅধিকার পরিষদের  জলঢাকা উপজেলা শাখার সভাপতি তাইজুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি এ.কে উদার, ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকীব হোসাইন, জলঢাকা যুব অধিকার পরিষদের সভাপতি বাবলু হোসেন, জলঢাকা উপজেলা  ছাত্রঅধিকার পরিষদের সভাপতি নুরনবী ইসলাম নূর,সমাজ কর্মী আনোয়ার হোসেন,বৈষম্য ছাত্র আন্দোলনের  প্রবীন নেতা নাওয়াজ আল তামিয়াত নিশান,যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন,পৌর যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান সহ সর্বস্তরের সাধারন ছাত্র জনতা। বক্তারা তাদের বক্তব্যে বলেন যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার  দেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু এখনো কিছু দোষর ফ্যাসিস্টরা দেশে আছে যারা জুলাই আন্দোলনের শহীদের রক্তের সাথে  বৈইমানি করতেছে এবং অন্যায়ভাবে প্রশাসনের কিছু  কর্মকর্তারা ও জাতীয় পার্টির সন্ত্রাসীরা নুরুের উপর  হামলা চালায়। এ ছাড়াও জাতীয় পার্টি (জাপা)কে বাংলাদেশ এর রাজনীতি থেকে নিষিদ্ধ করার  ঘোষনা দিন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST