মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ভূঞাপুরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ আগস্ট) ভূঞাপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে ‘মুক্তিযোদ্ধার মহাসমাবেশ-২০২৫’ শিরোনামে এ সমাবেশ হয়। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কাদেরিয়া বাহিনীর প্রধান ও সাবেক মন্ত্রী বঙ্গবীর কাদের সিদ্দিকী। মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইলের সাবেক জেলা কমান্ডার ফজলুর হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইল অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সফল ও সাহসী যুদ্ধ করা কয়েকটি বাহিনীর মধ্যে কাদেরিয়া বাহিনী অন্যতম। এই বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন তরুণ ছাত্রনেতা কাদের সিদ্দিকী (বীর উত্তম)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও ইতিহাস অনুরাগী এই সমাবেশে অংশগ্রহণ করেন।
বক্তব্য প্রদানকালে কাদের সিদ্দিকী বলেন, “আমি তোমাদের কাছে আজকে চাইতে এসেছি তোমাদের সম্মান, তোমাদের নিজেদের নিরাপত্তার জন্য, নিজেরা একটু সচেতন হও। দেশ জালা-জালাতে ভরে গেছে, দেশে ভালো মানুষ নেই, যারা আছে তারা কোন-ঠাসা। যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।” মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে দেশের মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় এ সমাবেশে। এছাড়া বর্তমান সরকারের বিরুদ্ধেও আলোচনা করা হয়


