আরিফ হোসেন
জেলা প্রতিনিধি, ভোলা
সোমবার (৯ নভেম্বর) ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। নিহত ইউসুফ আলী দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে।
পরিবারের সদস্যরা মরদেহটি ইউসুফ আলীর বলে শনাক্ত ও নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।
ভোলা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে সিআইডির একটি টিমও উপস্থিত রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ইউসুফ আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এদিকে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।



