আবু রায়হান, মণিরামপুর :
যশোর জেলা প্রশাসনের নির্দেশক্রমে মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের অসহায় প্রতিবন্ধী সালাম গাজী (ভূট্টা) (৬০)-কে হুইলচেয়ার প্রদান করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ নভেম্বর) মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেন।
এ সময় অসহায় সালাম গাজীকে সরকারি ঘর প্রদানেরও আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে উপকৃত হবেন অসহায় এই প্রতিবন্ধী ব্যক্তি।
উল্লেখ্য, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



