ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে অ’বৈ’ধ বাংলা ড্রেজার ধ্বং’স করল উপজেলা প্রশাসন

    admin
    November 23, 2026 2:30 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (ঘাটাইল) টাংগাইল

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের মাইজবাড়ি এলাকায় ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাংলা ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ড্রেজারের বালু উত্তোলনের পাইপগুলোও ভেঙে ফেলা হয়েছে।

    রোববার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাইজবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি ধ্বংস করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নুরী তাসমিন উর্মি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা।

    অভিযান শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নুরী তাসমিন উর্মি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর পরিবেশ ও আশপাশের এলাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা ড্রেজারটি ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST