ঢাকাMonday , 29 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে নবম শ্রেনির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    admin
    December 29, 2025 1:59 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

    নেত্রকোনার মদনে হাওর থেকে শাওন নামের এক নবম শ্রেনির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মাঘান ইউনিয়নে বিকেল বাজারের পাশের হাওরের কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভূইয়াহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির শিক্ষার্থী।

    পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাওন পৌরসদরে তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে লেখাপাড়া করে। বার্ষিক পরিক্ষা শেষে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হলে রাতে ঘরে ফিরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পায়নি। পরে সোমবার সকালে কৃষি জমি থেকে শাওনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

    মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার জানান,‘ খবর পেয়ে কৃষি জমি থেকে শাওন নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্তকার্যক্রম চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST