ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মহেশখালীতে অপহরণের পর যুবককে হত্যা

    admin
    August 24, 2025 12:20 pm
    Link Copied!

    সিরাজুল ইসলাম : কক্সবাজার জেলা থে‌কে//

    কক্সবাজারের মহেশখালী উপজেলায় অপহরণের পর গুলি ও পিটিয়ে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম
    রবিবার ভোরে কালারমারছড়া বাজারসংলগ্ন কাউল্যার ব্রিজের পাশে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ
    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আটদোনা এলাকায় মৌসুমী চিংড়ি ঘের দেখাশোনা করছিলেন তোফাইল ও তার সহযোগীরা। রাতের অন্ধকারে একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। এ সময় তারা তোফাইলকে জিম্মি করে নিয়ে যায়।
    পরবর্তীতে স্বজন ও গ্রামবাসী খোঁজাখুঁজি শুরু করলে ভোরের দিকে কাউল্যার ব্রিজের কাছে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহতের শরীরে গুলির চিহ্ন ও নির্যাতনের আলামত পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
    হঠাৎ এ হত্যাকাণ্ডে গ্রামজুড়ে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসী এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন।
    মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST