ঢাকাFriday , 22 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মানিকগঞ্জে নদীর মাটির টাকা ডিসির ফ্রান্ড

    admin
    August 22, 2025 11:44 pm
    Link Copied!

    মো নাহিদুর রহমান শামীম
    মা‌নিকগঞ্জ প্রতিনিধি

    নদীর মাটি ইজারা সহ অবৈধ মাটির টাকা ডিসির এল আর ফ্রান্ডে যায় সূএ জুম বাংলা।
    মানিকগঞ্জের সাতটি বালুমহালের নামে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান না চালানোর শর্তে জেলা প্রশাসকের (ডিসি) লোকাল রিলেশন্স (এল আর) ফান্ডে বালু ব্যবসায়ীরা সাড়ে তিন কোটি টাকা অনুদান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
    ডিসির এল আর ফান্ডে ৫০ লাখ টাকা দেয়ার কথা স্বীকারও করেছেন এক বালু ব্যবসায়ী। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড এসেছে এই প্রতিবেদকের কাছে। অডিও রেকর্ডে, তরা ‘ক’ ও ‘খ’ বালু মহাল থেকে ডিসির এল আর ফান্ডে ৫০ লাখ টাকা অনুদান দেয়ার স্বীকারোক্তি রয়েছে। এসব অনুদান দেয়ার ফলে বালু ব্যবসাীয়রা আইন অমান্য করে বালু উত্তোলন করলেও কার্যকর ব্যবস্থা বা অভিযান পরিচালনা করে না প্রশাসন।
    নাম প্রকাশ না করার শর্তে এক বালু ব্যবসায়ী এই প্রতিবেদককে বলেন, ডিসি স্যারের এল আর ফান্ডে ৫০ লাখ টাকা দেয়া হয়েছে। এছাড়া হরিরামপুরের লেছড়াগঞ্জ, শিবালয়ের তেওতা ও দৌলতপুরের রাহাতপুর থেকে এক কোটি টাকা করে দেয়া হয়েছে বলেও জানান তিনি। একইসাথে ঘিওরের শ্রীধরনগর এলাকার বালু মহাল থেকেও ডিসির এল আর ফান্ডে মোটা অঙ্কের টাকা অনুদান নেয়া হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।
    এদিকে, জেলার বিভিন্ন এলাকায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তীব্র ভাঙন দেখা দিয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে ও নদী ভাঙন রোধে এলাকাবাসী একাধিক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করলেও কর্নপাত করেনি প্রশাসন। ফলে চরাঞ্চলের মানুষ হতাশা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার দুপুরেও জেলার ঘিওর উপজেলার শ্রীধরনগর এলাকায় বালুমহাল বন্ধ ও ডিসির অপসারণের দাবিতে মানববন্ধ করেছে এলাকাবাসী।
    বিষয়টি জানতে জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত আমাদের অভিযান চলছে। আর মানুষ আন্দাজে অনেক কথাই বলতে পারে। এসব আমার জানা নেই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST