ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে জন্মাষ্টমী উৎসব সম্পন্ন।

    admin
    August 24, 2025 5:51 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

    হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

    শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে বাবু নারায়ণ চক্রবর্তী উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা মিসেস রুমা দেবী ও উদযাপন পরিষদের সদস্য সচিব পলাশ কুমার।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী রাজনীতিবিদ ও অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সন্মানিত সদস্য অধ্যাপক শেখ আহমদ। সহকারী প্রধান শিক্ষক বাবু লিটন ময় দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আতিকুর রহমান, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল, তানিয়া সেন, নারায়ণ নাথ ও সংগিতা দত্ত।

    বক্তারা বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। শ্রীকৃষ্ণের বাণী সমাজে শান্তি প্রতিষ্ঠার দিকনির্দেশনা দেয়। বিভিন্ন ধর্মের মনিষীদের দেখানো পথে চললে ভ্রাতৃত্ব ও মৈত্রির বন্ধন অটুট থাকে এবং দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হয়।

    অনুষ্ঠানের শুরুতে সজিব নাথ পবিত্র গীতা থেকে পাঠ করেন। শেষে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST