ঢাকাTuesday , 5 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মেধাবী ও এতিম শিক্ষার্থী ফয়েজ পেল বাইসাইকেল, প্রশংসায় ভাসছে উপজেলা প্রশাসন

    admin
    May 5, 2026 9:16 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ

    মণিরামপুর উপজেলার বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এতিম ও মেধাবী শিক্ষার্থী ফয়েজ খান রাকিবকে বাইসাইকেল উপহার দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনের এমন মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার বইছে স্থানীয় মহলে।

    ​আজ মঙ্গলবার (৫ মে) উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীর হাতে এই বাইসাইকেলটি তুলে দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমীন।
    ​জানা যায়, ফয়েজ খান রাকিব বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। তার বাবা না থাকায় সে এতিম এবং পারিবারিকভাবে আর্থিক সংকটের মধ্য দিয়ে বেড়ে উঠছে। দূরত্বের কারণে প্রতিদিন হেঁটে তার বিদ্যালয়ে যাতায়াত করা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনের নজরে আসার পর তিনি ফয়েজের যাতায়াত ও পড়াশোনাকে সহজ করতে বাইসাইকেলটি উপহার দেওয়ার উদ্যোগ নেন।
    ​সাইকেলটি হাতে পেয়ে শিক্ষার্থী ফয়েজ খান রাকিবের চোখে-মুখে আনন্দের ছাপ ফুটে ওঠে। সে জানায়, এই সাইকেলের মাধ্যমে এখন খুব সহজেই সে তার বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।

    ​উপহার প্রদানকালে ইউএনও সম্রাট হোসেন বলেন, “মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফয়েজ যেন কোনো ধরনের বাধা ছাড়া তার পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

    ​স্থানীয় সুধীজন ও অভিভাবকরা জানান, উপজেলা প্রশাসনের এমন মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং অন্যান্যদের অনুপ্রাণিত করতে দারুণ ভূমিকা রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST