এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাত ভাইয়ের হাতে গোলাম হোসেন নামে একজন রিকশা চালক খুন হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শেখপাড়া এলাকায়, নিজ বাড়িতে।
নিহত গোলাম হোসেন ওই এলাকার রেহেসান হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে রিকশার সঙ্গে ধাক্কা লেগে প্রতিবেশীর একটি প্রাচীর ভেঙে যায়।
পরে সেটি মেরামত করে দেওয়া হলেও সেই বিষয় নিয়েই মঙ্গলবার আবার কথাকাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে অভিযুক্ত খালাত ভাই কালু হোসেন ধারালো দা দিয়ে পিছন থেকে গোলাম হোসেনের গলা ও পেটে কোপ দেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


