ঢাকাWednesday , 6 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হানিট্র্যাপ কৌশল ভেস্তে দিয়ে কলমাকান্দায় ভারতীয় পণ্যবোঝাই ট্রাক আটক

    admin
    May 6, 2026 3:20 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

    নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চোরাকারবারি চক্রের অভিনব ‘হানিট্র্যাপ’ কৌশল ব্যর্থ করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

    বুধবার (০৬ এপ্রিল) ভোরে উপজেলার নাজিরপুরের রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মেট্রো ড-১৪৫৫৬৮ নম্বরের ট্রাকটিতে তল্লাশি চালায়। এ সময় কাঠের তুষের বস্তার আড়ালে লুকানো ছোট-বড় ১৮টি প্লাস্টিকের বস্তা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী লেংগুরা এলাকা থেকে অবৈধভাবে এসব পণ্য সংগ্রহ করে নেত্রকোনা জেলা শহরের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।

    অভিযানকালে ট্রাকের চালক নাজিরপুর ইউনিয়নের শিংপুর গ্রামের হয়রত আলীর ছেলে মো. নাসিম (২৫) এবং হেলপার একই ইউনিয়নের সেইচাহানি গ্রামের মানিকের ছেলে মুনির (২১)-কে আটক করা হয়। পরে তাদের কলমাকান্দা থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ট্রাকটির পেছনে জসীম নামে এক ব্যক্তি মোটরসাইকেলে অনুসরণ করছিলেন। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    পুলিশ আরও জানায়, চোরাচালান চক্রকে হাতেনাতে ধরতে কৌশলগতভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চক্রটি ‘হানিট্র্যাপ’ কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা চালালেও তা ব্যর্থ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

    দীর্ঘদিন ধরে লেংগুরা-নাজিরপুর-সিধলী রুট ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের চোরাচালান কার্যক্রম চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, “মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। নিয়মিত অভিযান চলবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

    ছবি: অভিযানে জব্দকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST