ঢাকাWednesday , 6 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের  ওপর হামলার প্রতিবাদ সভা 

    admin
    May 6, 2026 5:31 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

    চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে শিবগঞ্জ ডাক বাংলোর সামনে শিবগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে  প্রতিবাদ সভায় নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে ও খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মামুন উর রশিদের সঞ্চালনায় বক্তব্য  এস এ টিভির জেলা প্রতিনিধি  আহসান হাবিব  ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ

    প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম, অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি জামাল হোসেন পলাশ, যায়যায়দিন 

    পত্রিকার শিবগঞ্জ  প্রতিনিধি আমিনুল হক সোনা, মানব জমিন পত্রিকার শিবগঞ্জ

    প্রতিনিধি মোঃ ইমরান আলী, মোহনা টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রনিসহ অনেকে।

    প্রতিবাদ সভায় বক্তারা তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

    বক্তারা আরও বলেন, সাংবাদিক তারেক আজিজ ও তার সহকর্মীদের ওপর হামলাকারীরা সমাজের চিহ্নিত সন্ত্রাসী। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

    প্রতিবাদ সভা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

    সভায় জেলার ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

    বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে জেলার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST