ঢাকাSunday , 4 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মোল্লারহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়া মাহফিল

    admin
    January 4, 2026 5:19 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকা‌ঠি

    ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    শনিবার সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মোল্লারহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঝালকাঠি-নলছিটি-২ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

    এ সময় মোল্লারহাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী ও উপস্থিত মুসল্লিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST