ঢাকাSunday , 24 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মৎস্যজীবি শ্রমিকদের অধিকার সুরক্ষায় গুরুত্বারোপ, রিইব এর ডে অবজারভেশন অনুষ্ঠিত

    admin
    May 24, 2026 4:15 pm
    Link Copied!

    এম কে হাসান জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজারের মৎস্য শিল্পের সাথে জড়িত প্রান্তিক শ্রমিকদের শ্রমের সঠিক মূল্যায়ন ও অধিকার সুরক্ষার প্রত্যয়ে উদযাপিত হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস-২০২৬। এ উপলক্ষে আন্তর্জাতিক গবেষণা সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভ’স বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে কক্সবাজার সদর পৌরসভার ঐতিহ্যবাহী নুনিয়ারছড়া এলাকায় এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    নুনিয়ারছড়ার মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন এলাকায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ ইয়াকুব। তিনি বলেন— কক্সবাজারের অর্থনীতি সচল রাখতে মৎস্যজীবি শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কিন্তু এখনও অনেক শ্রমিক তাদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত। মে দিবসের এই দিনে আমরা প্রতিটি শ্রমিকের আইনি অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

    সভায় উপস্থিত মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যবৃন্দ সভাপতির এই বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিসার্চ ইনিশিয়েটিভ’স বাংলাদেশ (রিইব)-এর কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুল হামজা। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় রিইব-এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

    শ্রমিকদের আইনি সুরক্ষা ও রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্তিতে তথ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন কক্সবাজার সদর উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন মডারেটর গ্রুপের সম্মানিত সদস্য সাংবাদিক মোঃ কামরুল হাসান ও জনাব জাকির হোসেন। তারা বলেন, শ্রমিকরা তাদের অধিকার বিষয়ক সঠিক তথ্য জানলে কর্মক্ষেত্রে শোষণ ও বৈষম্য অনেকটাই কমে আসবে।

    ব্যবসায়ী সমাজের সংহতি :- অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সরওয়ার হোসেন মুন্না। তিনি মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে নুনিয়ারছড়ার মৎস্য শিল্পের সার্বিক উন্নয়নের ওপর জোর দেন।

    আলোচনা সভা শেষে উপস্থিত মৎস্যজীবী ও সাধারণ শ্রমিকদের মাঝে অধিকার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং একটি সংক্ষিপ্ত র‍্যালি বের করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST