ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

    admin
    August 26, 2025 8:49 pm
    Link Copied!

    মো: মিন্টু শেখ, য‌শোর জেলা থে‌কে//

    যশোরে ডিবির অভিযানে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দু’জনকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (২৬ আগস্ট) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
    এর আগে সোমবার (২৫ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

    আটকরা হলেন – যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২) ও একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।

    ডিবি যশোরের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (রেজিস্ট্রেশন নম্বর—ট-১-২১৭৭) চাঁচড়া-পালবাড়িগামী মহাসড়কে থামিয়ে তল্লাশি করে দু’জনকে আটক করা হয়।

    তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেন। ওই গাড়ির চালকের আসনের নিচ থেকে কচটেপ মোড়ানো অবস্থায় একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই (নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST