ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান অনেক ধরনের অনিয়ম দুর্নীতি প্রকাশ্যে

    admin
    September 14, 2025 6:55 pm
    Link Copied!

    য‌শোর প্রতি‌নি‌ধি//

    যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে হয়েছে দুদক। এসময় খাদ্য সরবরাহ থেকে শুরু করে চিকিৎসা সেবা পর্যন্ত অনেক ধরনের অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে। রোববার (১৪ই সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে হাসপাতালে দুদক অভিযান পরিচালনা করেন।

    দুদকের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন দুদকের ডেপুটি সহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ তহিদুল ইসলাম, ডিএডি চিরঞ্জিব নিয়োগীসহ অন্যান্য কর্মকর্তার। এছাড়া অভিযানের সময় হাসপাতালে দায়িত্বে থাকা রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাবিবা সিদ্দীকা ফোয়ারাও উপস্থিত ছিলেন।

    অভিযানের শুরুতেই দুদক কর্মকর্তারা হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের খাবারের মান পরীক্ষা করেন। সেখানে দেখা যায় ২০০ গ্রাম ভাত দেওয়ার কথা থাকলেও রোগীদের দেওয়া হচ্ছে কম। সকালের নাস্তার পাউরুটির পরিমাণ ঠিক নেই। ডিমের আকার ছোট। খাবারের লবণ, পেঁয়াজ ও রসুনের মান নিম্নমানের, চিকন চালের পরিবর্তে মোটা চাল দেওয়া হচ্ছে ডাউল ও নিম্নমানের।

    রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, এই ধরনের নিম্নমানের খাবার নিয়মিত দেওয়া হয়ে থাকে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

    অভিযানের সময় দুদক কর্মকর্তারা ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখতে পান ১৬০ পিস স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও রোগীদের বাইরের দোকান থেকে স্যালাইন কিনতে বলা হয়ে থাকে। বিষয়টি জানতে চাইলে ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নার্স জানান, উপর থেকে নির্দেশনা আছে। এ বিষয়ে দুদক কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং উক্ত নার্সকে শোকজ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

    অভিযানে প্লাস্টার রুমে গিয়ে দেখা যায়, সেখানে কাজ করা ব্যক্তিদের কেউই হাসপাতালের অনুমোদিত বা কার্ডধারী কর্মী নন। তবু তারা রোগীদের প্লাস্টার করে ১০০টাকা থেকে শুরু করে ২০০ অথবা ৫০০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। দুদক কর্মকর্তারা এই ধরনের অবৈধ অর্থ আদায় বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

    অভিযান শেষে দুদক কর্মকর্তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মো. হোসাইন শাফায়াতের কার্যালয়ে গিয়ে বিভিন্ন অনিয়মের বিষয়গুলো তুলে ধরেন। তারা তত্ত্বাবধায়ককে অনিয়মগুলো দ্রুত সমাধানের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান।

    অভিযানের সময় উপস্থিত রোগী, স্বজন এবং স্থানীয়রা দুদকের এমন পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, এই হাসপাতালে দীর্ঘদিন ধরে খাবার ও চিকিৎসা সেবায় অনিয়ম চলছে।

    দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে প্রাপ্ত অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব অনিয়মের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে, পরবর্তীতে যদি দেখা যায় যে এর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নাই কতৃপক্ষ তাহলে আমরা আবারও অভিযান করব, এবং আজকের বিষয়ে পর্যবেক্ষণ করবে দুদক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST