ঢাকাSaturday , 16 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর জেনারেল হাসপাতাল রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান: প্রতিমন্ত্রী অমিত

    admin
    May 16, 2026 9:10 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের জেনারেল হাসপাতালে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিক হবার আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (১৬ মে) দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ আহবান জানান।

    সভায় সভাপতিত্ব করেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    সভায় জেলার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়ন, রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    সভায় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মো. আহসান হাবীব, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসাইন শাফায়েত, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST