ঢাকাMonday , 29 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর জেলায় ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ২০২ পুরুষ ও ৮ নারী

    admin
    June 29, 2026 9:45 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর তৃতীয় ও শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের চারটি ইভেন্ট শেষ হয়েছে। সোমবার সকাল ৭টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের উপস্থিতিতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রার্থীরা নিজেদের শারীরিক সক্ষমতার সর্বোচ্চ প্রদর্শনের চেষ্টা করেন। শারীরিক সক্ষমতা যাচাই শেষে মোট ২১০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ২০২ জন পুরুষ এবং ৮ জন নারী। দিনের প্রথম ইভেন্ট ছিল পুশ-আপ। এতে পুরুষ প্রার্থীদের ৪০ সেকেন্ডে ১৫ বার এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০ বার পুশ-আপ সম্পন্ন করতে হয়। দ্বিতীয় ইভেন্ট সিট-আপে পুরুষ প্রার্থীদের ৪০ সেকেন্ডে ১৫ বার এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০ বার সিট-আপ দিতে হয়। তৃতীয় ইভেন্ট ড্র্যাগিংয়ে পুরুষ প্রার্থীদের ১৬০ পাউন্ড ওজন ৩০ ফুট এবং নারী প্রার্থীদের ১২০ পাউন্ড ওজন ২০ মিটার নির্ধারিত সময়ের মধ্যে টেনে নিয়ে যেতে হয়। চতুর্থ ও শেষ ইভেন্ট ছিল রোপ ক্লাইম্বিং। এতে পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ৮ ফুট উচ্চতায় নির্ধারিত সময়ের মধ্যে দড়ি বেয়ে উঠতে হয়। নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

    শারীরিক সক্ষমতা পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি সফল প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানান। পাশাপাশি যারা এবার উত্তীর্ণ হতে পারেননি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য আরও প্রস্তুতি গ্রহণ এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ সদর দপ্তর থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST