ঢাকাTuesday , 30 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে ওয়ার্ড আ’লীগের সভাপতিসহ ৯ জুয়াড়ি আটক

    admin
    June 30, 2026 10:31 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন
    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

    কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসর থেকে ওয়ার্ড আ’লীগের সভাপতি সামছুল আলম প্রকাশ কালামসহ নয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘর থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মোঃ নূর নবী।

    চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারের আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘরটিতে ‘জুয়ার আসর’ চলছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জুয়ার আসর ঘেরাও করে নয়জনকে আটক করে। আটককৃতরা হলো; ওয়ার্ড আ’লীগের সভাপতি ও ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ফেলনা গ্রামের ননা মিয়ার ছেলে সামছুল আলম প্রকাশ কালাম, একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল হক, বৈলপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে শাহ আলম, আলী আফজালের ছেলে মোঃ ইলিয়াছ, মৃত আতাউর রহমানের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মমতাজ উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন, দেড়কোটার মৃত মোহাম্মদ আলীর ছেলে বেলাল হোসেন, মৃত আবদুল কাদেরের ছেলে বেলাল হোসেন ও মিতল্লা গ্রামের হাসানুজ্জামানের ছেলে নুরে আলম। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও তাস উদ্ধার করা হয়েছে।
    চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মোঃ নূর নবী বলেন, প্রকাশ্য জুয়া আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST