ঢাকাFriday , 26 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১৩টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্ৰেফতার

    admin
    June 26, 2026 6:27 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টাকার ১৩টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    গ্ৰেফতার সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে । তিনি ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে এ সোনা নিয়ে আসছিলেন। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজারের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৫৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন। তিনি আরও জানান, ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে পুটখালী সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

    তিনি বলেন, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন। মোটরসাইকেলে আসার সময় সাহাব উদ্দিনকে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST