ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর শহরের গুরুত্বপূর্ণ ৬ পয়েন্টে পুলিশের অভিযান: তল্লাশি করা হয়েছে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও

    admin
    August 15, 2026 3:15 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর শহরের গুরুত্বপূর্ণ ৬ পয়েন্টে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক ও তল্লাশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

    বুধবার রাত থেকে শুরু হওয়া এ অভিযান আজও অব্যাহত রয়েছে।

    অভিযানে জেলা পুলিশের আটটি টিমের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা অংশ নেন।

    শুক্রবার (১৪ আগষ্ট) যশোর শহরের ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে অভিযান পরিচালনা করা হয়।

    এর মধ্যে মণিহার, ধর্মতলা, দড়াটানা, নিউমার্কেট, হাইকোর্ট মোড়সহ বিভিন্ন এলাকায় যানবাহনে তল্লাশি চালানো হয়।

    বিশেষ করে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল শনাক্ত করে সেগুলো আটক ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়।

    পুলিশ জানিয়েছে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

    পাশাপাশি এসব যানবাহনে করে কেউ অস্ত্র, মাদক বা অন্য কোনো অবৈধ সামগ্রী পরিবহন করছে কি না, তা নিশ্চিত করতেই তল্লাশি চালানো হচ্ছে।

    যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজ জানান, আগস্টকে কেন্দ্র করে বিশেষ কোনো অভিযান নয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত তল্লাশি অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST