ওসমান গনি দীঘিলানা প্রতিনিধি
১৫/৮/২০২৬ ইং
১৮ই আগষ্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা। আর এ পূজাকে ঘিরে দীঘিনালার বিভিন্ন বাজারে জমে উঠেছে ছাগলের বাজার। পূজোর জন্য ভালো মানের ছাগল কিনতে দীঘিনালার হাটে হাটে ঘুরে বেড়াচ্ছে ক্রেতারা।
আজ শনিবার সকালের দিকে উপজেলার বোয়াল খালী বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় সাপ্তাহিক বাজারে জমে উঠেছে ছাগলের হাট। বিশেষ করে এবার স্থানীয় ছাগলের চাহিদা বেশি থাকায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসছেন এ বোয়ালর্খালী বাজারের ছাগলের হাটে।
বোঃখালী বাজারের ছাগলের হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হাটে বাড়তে থাকে মানুষের উপস্থিতি ও কেনাবেচার ব্যস্ততা।
হাটে ছোট-বড় দেশি স্থানীয় পাশাপাশি পাঁঠা ছাগলের পাশাপাশি , ভেড়া ও হাঁস বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে স্থানীয় ছাগল।
কাঠালতলী গ্রামের বাসিন্দা বাবু দাশ এবং হাচিন সন পুর এলাকার ব্যবসায়ী মোঃএরশাদ বলেন, অন্য বাজারের তুলনায় এখানে অনেক সময় দামও তুলনামূলক কম থাকে।
তবে কোনো কোনো ক্ষেত্রে ছাগলের দাম বেশি বলেও অভিযোগ করেন তারা।
অন্যদিকে, ছাগল বিক্রি করতে আসা বিশাল চাকমা বলেন, এবার ছাগলের হাটে স্থানীয় ছাগলের চাহিদা বেশি।
বোয়ালখালী ছাগলের হাটের ইজারাদার মোঃমামুন বলেন, ‘পূজাকে কেন্দ্র করে এবারের ছাগলের বাজার বেশ জমজমাট। এবার হাটে স্থানীয় ছাগলের বেশ চাহিদা রয়েছে। তবে তুলনামূলকভাবে এবার দাম কম থাকায় ক্রেতারা এ বাজারে বেশি আসছেন।’


