ঢাকাThursday , 18 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর সদর উপজেলার বাহাদুরপুরের প্রগতি আদর্শ মাদ্রাসার ‘ট্যালেন্ট ফেস্ট ও মিনি টুর ২০২৬ অনুষ্ঠিত

    admin
    June 18, 2026 10:37 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলার বাহাদুরপুর জেস গার্ডেন পার্কে শিশুদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের প্রত্যয় নিয়ে প্রতআনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৮ জুন) প্রগতি ট্যালেন্ট ফেস্ট এন্ড মিনি টুর ২০২৬ অনুষ্ঠিত।

    যশোর সদর উপজেলার প্রগতি আদর্শ মাদ্রাসার উদ্যোগে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালনা পর্ষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই চমৎকার ও ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন করা হয়।

    মাদ্রাসার সহ-সভাপতি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল কে এম আশরাফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হোসাইনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।

    এই আয়োজনে শিক্ষার্থীদের মেধা অন্বেষণে নানামুখী ও আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম ছিল
    শিশুদের জন্য বুদ্ধিমত্তা যাচাইয়ের বিশেষ আয়োজন
    পিকচার, লেটার, ডিজিট আইকিউ ট্যালেন্ট টেস্ট’
    আরবি, বাংলা ও ইংরেজি ভাষায়
    সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা।

    শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশে
    মায়ের কাছে চিঠি লেখা (আমার স্বপ্ন) প্রতিযোগিতা। মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য’ বইয়ের ওপর একটি বিশেষ কুইজ প্রতিযোগিতা।

    এ ছাড়া ছোট শিশুদের জন্য ছিল আনন্দদায়ক ফুল কুড়ানো’ প্রতিযোগিতা।
    শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

    অভিভাবকদের জন্য আয়োজিত বিশেষ ইভেন্টগুলোর মধ্যে ছিল
    বাবা-মা কে সেরা’ ও
    প্রগতি মাদরাসাই সেরা’ বিষয়ক ৩ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য প্রতিযোগিতা।

    অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

    সভাপতির বক্তব্যে মুন্সি নাজমুল হোসেন বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, শিশুদের মানসিক বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি।”
    মাদ্রাসার প্রিন্সিপাল কে এম আশরাফুল ইসলাম আয়োজনে সহযোগিতার জন্য সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতেও প্রগতি আদর্শ মাদ্রাসা শিশুদের মেধা বিকাশে এমন ব্যতিক্রমী ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST