ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাঙামাটিতে গভীর রাতে সিএনজি চুরি, মালিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন

    admin
    August 23, 2025 9:54 pm
    Link Copied!

    মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি।

    রাঙামাটি শহরের ভেদভেদি নতুন পাড়া থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে, আনুমানিক রাত ২টার দিকে মোঃ খালেক নামের এক ব্যক্তির মালিকানাধীন সিএনজিটি অজ্ঞাত চোরের দল নিয়ে যায়।

    চুরি যাওয়া সিএনজির নাম্বার রাঙ্গামাটি থ-১১-১৩৫৪। জানা গেছে, গাড়িটি কন্টাক্টে (ভাড়া চুক্তির ভিত্তিতে) চালানো হতো। ঘটনার পর মালিক মোঃ খালেক রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

    মালিক জানান, প্রতিদিনের মতো তিনি গাড়িটি যথাস্থানে রেখেছিলেন। তবে রাতের অন্ধকারে চোরের দল সুযোগ বুঝে সেটি নিয়ে যায়। বিষয়টি জানার পর তিনি দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন।

    স্থানীয়রা জানান, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় ছোটখাটো চুরি-ছিনতাই বেড়ে গেছে। এতে সাধারণ মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে। ভুক্তভোগী মোঃ খালেক বলেন—এই গাড়িটিই ছিল আমার একমাত্র আয়ের উৎস। চুরি হয়ে যাওয়ায় আমি পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছি। প্রশাসনের কাছে আমার একটাই আবেদন, দ্রুত যেন গাড়িটি উদ্ধার করা হয়।

    এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, জিডি নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। সিএনজিটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST