ঢাকাSaturday , 16 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাঙ্গামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১।

    admin
    May 16, 2026 2:26 pm
    Link Copied!

    চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।

    রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) বিকেলে অভিযুক্তকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

    আটককৃত কিশোরের নাম মোঃ তসিব (১৮), ডাকনাম সাইফুল ইসলাম। সে শহরের রিজার্ভ বাজার পুরানবস্তি এলাকার বাসিন্দা মোঃ সেলিম ও বিবি বেগমের ছেলে। অভিযুক্তের বাবা পেশায় একজন জেলে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় বন্দুকভাঙ্গা এলাকার ২নং ওয়ার্ডের চংলাছড়িতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
    ঘটনার সময় ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা মাছ সংগ্রহের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন।
    বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তসিব ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
    পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ধাওয়া দিয়ে অভিযুক্তকে আটক করে।

    ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে চংলাছড়িতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

    খবর পেয়ে বিকেল ৫টার দিকে রাঙ্গামাটি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

    রাঙ্গামাটি কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

    অভিযুক্ত কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার (Medical Examination) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
    এই ঘটনায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

    এলাকাবাসী এই জঘন্য অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST