ঢাকাTuesday , 12 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজবাড়ীতে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচি পরিদর্শন করলেন জেলা প্রশাসক।

    admin
    May 12, 2026 4:36 pm
    Link Copied!

    অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

    প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের খনন কাজ পরিদর্শন করেছেন, রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট, আফরোজা বেগম।

    মঙ্গলবার (১২ মে) সকালে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আফরোজা বেগম, উপজেলার পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন। খনন কাজের পাশাপাশি পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে একটি তাল গাছ ও একটি নারিকেল গাছের চারা রোপন করেন। পরে মৌরাট ইউনিয়নের রুপিয়াট মাদ্রাসা সংলগ্ন মাঠে ড্রোন এর মাধ্যমে পাটের জমিতে কীটনাশক স্প্রে উদ্বোধন, পাট্টা জোনা উচ্চ বিদ‍্যালয় ও প্রাথমিক বিদ‍্যালয় পরিদর্শন করেন। দুপুরে পাট্টা ইউনিয়ন পরিষদে জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত এক ফ‍্যামিলি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

    এসময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক, সহকারী কমিশনার (ভুমি) সাদ আহম্মেদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পাট্টা ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান মোঃ আকিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ আনিচুরজামান রন্টু বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈনুল ইসলাম,পাট্টা ইউপির ৩ নং ওয়াডের ইউপি সদস্য ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক অতুল সরকার সহ স্থানীয় পাট্টা ইউপির আঁধারকোটা পাগল আশ্রম এলাকায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, পাট্টা ইউনিয়নের প‍্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম,পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাধান সম্পাদক আবু মাসুম বিশ্বাস, সহ সভাপতি আনিচুরজামান রন্টু বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মঈনুল ইসলাম, পাট্টা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়াডের ইউপি সদস্য ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক অতুল সরকার, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও গন‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুস সালাম মিয়া বলেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে খাল পুনঃখনন বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পাংশার এই দুটি খালের কাজ শুরু হলো। খনন কাজ শেষ হলে এলাকার ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের প্রায় ৫ কিলোমিটার খনন কাজে ব্যয় হবে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই প্রকল্পে ২৩৬ জন অদক্ষ শ্রমিক দিনমজুর হিসেবে কাজের সুযোগ পেয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST