ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজাপুরে এনসিপির উঠান বৈঠক: নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি

    admin
    September 2, 2025 7:24 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকা‌ঠি জেলা থে‌কে//

    ঝালকাঠির রাজাপুর উপজেলায় গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার ও সংস্কারের দাবিতে উঠান বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। শনিবার উপজেলার আহাদ শিকদারের বাড়ির উঠানে এ বৈঠকের আয়োজন করা হয়।

    বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন। তিনি বলেন, “গণতন্ত্রকে সুসংহত করতে নতুন সংবিধান প্রণয়ন এবং গণপরিষদ নির্বাচন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।”

    এসময় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, মুখ্য যুগ্ম সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, রাজাপুর উপজেলা প্রধান সমন্বয়ক শাহরিয়া শাকিল প্রমুখ।

    বক্তারা বলেন, দেশে প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে গণপরিষদ নির্বাচন ছাড়া বিকল্প নেই। তারা সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

    উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা এনসিপির কর্মসূচিতে সমর্থন জানিয়ে ভবিষ্যৎ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST