ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন

    admin
    November 26, 2025 3:15 pm
    Link Copied!

    রতন রায় : রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।

    “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” – এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে কুড়িগ্রামের রাজারহাটে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। বুধবার-সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল ইমরান।

    “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণিসম্পদ প্রধান গেটে ফিতে কেটে শুভ উদ্বোধন হয়। তারপর প্রাণিসম্পদ হল রুম খামারিদের সঙ্গে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর মতবিনিময় করেন।

    এসময় উপজেলা লাইভস্টক অফিসার ডা. মো: রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. মোছাঃ রঞ্জিনা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশাদুরজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, সাংবাদিক অরুণ সরকার যদু, প্রলাদ সৈকত, সোহেল রানা, মুভি বাংলা টেলিভিশন প্রতিনিধি আকবর আলী, রতন রায় সহ অন্যান্য অভিজ্ঞ খামারিগণ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে উপজেলার সফল খামারী শামসুজ্জামান সরকারসহ বিভিন্ন পর্যায়ের খামারিরা তাদের উৎপাদিত পণ্য ও সাফল্যের গল্প শোনান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রাণিসম্পদ খাতে দেশীয় জাতের সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এ খাতই হতে পারে গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি।”

    আলোচনা সভা শেষে উপজেলা কর্মকর্তারা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং খামারিদের সঙ্গে নিবিড় মতবিনিময় করেন। স্থানীয় গবাদিপশু, হাঁস-মুরগি ও বিভিন্ন প্রাণিসম্পদজাত পণ্যের পাশাপাশি আধুনিক প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতির প্রদর্শনী ছিলো এ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।

    উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় খামারি ও কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

    এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণিসম্পদ উন্নয়নে দেশীয় জাতের ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি খামারিদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
    পরিশেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ ও প্রদর্শনীর অনুষ্ঠানের মতবিনিময় সভা সভাপতি ডা. মো: রহমত আলী-খামারীগণদের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে সভার কার্য পরিসমাপ্তি করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST