ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজারহাট ছিনাই ইউনিয়নে অহিংসা প্রকল্পে মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় ইউনিয়ন সিএসও কমিটি গঠনসভা

    admin
    November 17, 2026 4:07 pm
    Link Copied!

    রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি
    ১৭ নভেম্বর ২০২৬

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে অহিংসা প্রকল্পের আওতায় ইউনিয়ন সিএসও কমিটি গঠনকে কেন্দ্র করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) আয়োজিত এ সভায় মানবাধিকার, জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। BMZ ও NETZ বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক বাস্তবায়িত অহিংসা প্রকল্পের আওতায় ইউনিয়ন সিএসও কমিটি গঠন কার্যক্রম শুরু হয়েছে।

    সভায় ছিনাই ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। অহিংসা প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মোছাঃ সুলতানা নাজনীন বলেন, “মানবাধিকার, নারী-পুরুষের সমতা, সামাজিক অন্তর্ভুক্তি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ইউনিয়ন সিএসও কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিটি গঠন করলেই হবে না; এর সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা এবং নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতা থাকতে হবে। নারী, শিশু, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর যেন কমিটির কাজে প্রতিফলিত হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।”

    ফিল্ড ফ্যাসিলিটেটর মোছাঃ পারভীন আক্তার বিস্তারিত আলোচনায় বলেন, “সিএসও কমিটি হবে স্থানীয় পর্যায়ে অহিংসা, মানবাধিকার ও জেন্ডার সমতার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম। কমিটির সদস্যদের পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধ, বৈষম্য নিরসন এবং শান্তি প্রতিষ্ঠায় সচেতনতা তৈরি করতে হবে। ৯টি ওয়ার্ডের অংশীজনদের সমন্বয়ে গঠিত কমিটি নিয়মিত সভা ও কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনবে।”

    এ সময় তারা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সভায় অংশগ্রহণকারীরা ইউনিয়ন পর্যায়ে মানবাধিকার, জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি ও শান্তি প্রতিষ্ঠায় সিএসও কমিটির সক্রিয় ভূমিকা রাখার ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST