ঢাকাMonday , 20 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লালন ভূমি থিয়েটারে লালন সাঁয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন

    admin
    October 20, 2025 10:29 pm
    Link Copied!

    মোঃ মামুন আলী ঝিনাইদহ

    মহাত্মা লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে লালন ভূমি থিয়েটার কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালন ভূমি থিয়েটারের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন (নয়ন) সহ-সভাপতি আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শাহ্, সহ-সাধারণ সম্পাদক মোঃ রইজুল ইসলাম,অর্থ সম্পাদক মোঃ রতন আলী মন্ডল ও মোঃ নায়েব আলী সহ সাংস্কৃতিক অজ্ঞনের নেতৃবৃন্দ।

    উক্ত আলোচনা সভায় বক্তাগন লালন শাহের জীবন ও দর্শনের ওপর আলোচনা করে বলেন, লালন শাহ্ ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে ভালোবাসা ও ঐক্যের বাণী প্রচার করেছেন। তার কথা ও গান আধ্যাত্মিক ও সুফিবাদের পরিচয় বহন করে। আলোচকরা বলেন, আজকের বিভাজিত সমাজে লালনের মানবতাবাদী শিক্ষা আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক।

    তাঁর গান ও দর্শন আমাদের শেখায় “মানুষ ভজলে সোনার মানুষ হবি”। আলোচনা সভা শেষে লালন ভূমি থিয়েটারে শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST