নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতিনিধি
তারিখ: ৩ আগস্ট ২০২৬ ইং।
লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুর ইউনিয়নের ভিতরকুটি এলাকায় কয়েক দিন আগে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জীবন মিয়া (২২)-কে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত জীবন মিয়া আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের বাসিন্দা এবং তিনি আমিনুল ইসলামের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, কয়েক দিন আগে একই এলাকার এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লালমনিরহাট থেকে মামলার প্রধান আসামি জীবন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করা হবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে।
বিঃদ্রঃ অভিযুক্ত ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।


