ঢাকাMonday , 3 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আলীকদম উপজেলায় দুর্গম কুরূকপাতা ইউনিয়নে জনকল্যাণমূলক উদ্যোগের শুভ সূচনা_ ০২ আগষ্ট,২০২৬খ্রিঃ

    admin
    August 3, 2026 9:49 pm
    Link Copied!

    আলীকদম প্রতি‌নি‌ধি//

    আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক (৩১ বীর) এবং আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম আলীকদম উপজেলার দুর্গম ৪নং কুরূকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী এলাকায় দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে চাঁদের গাড়ি ও ইঞ্জিনচালিত নৌকা সেবার শুভ উদ্বোধন করেন।


    #চাঁদের গাড়ির সময়সূচীঃ
    (বিঃদ্রঃ পূর্বে ভাড়া ৩৫০টাকা,এখন ১৫০ টাকা।)

    *আলীকদম → পোয়ামুহুরী
    • ১ম ট্রিপ: সকাল ০৮:০০ ঘটিকা
    • ২য় ট্রিপ: দুপুর ১৪:০০ ঘটিকা
    *পোয়ামুহুরী → আলীকদম
    • ১ম ট্রিপ: সকাল ১০:২০ ঘটিকা
    • ২য় ট্রিপ: বিকাল ১৬:০০ ঘটিকা

    #ইঞ্জিনচালিত নৌকার সময়সূচীঃ
    (বিঃদ্রঃ পূর্বে ভাড়া ১৫০ টাকা,এখন ৭৫টাকা।)

    *পোয়ামুহুরী → সিন্দুমুখ
    • ১ম ট্রিপ: সকাল ১০:০০ ঘটিকা
    • ২য় ট্রিপ: বিকাল ১৬:০০ ঘটিকা
    *সিন্দুমুখ → পোয়ামুহুরী
    • ১ম ট্রিপ: দুপুর ১৫:০০ ঘটিকা
    • ২য় ট্রিপ: বিকাল ১৭:০০ ঘটিকা

    পরবর্তীতে প্রতিনিধি টিম দুর্গম সাথিরাম পাড়ায় পরিদর্শন করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং স্থানীয় কারবারি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে পথে খুঁজ খবরে সুসম্পর্ক বিনিময় করেন।

    পথ কুশল বিনিময় আলোচনায় দুর্গম অঞ্চলের মানুষের জীবনযাত্রার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বর্ষাকালে নদীর পানির ওপর নির্ভরশীলতার কারণে বিশুদ্ধ পানির সংকট, পানিবাহিত রোগ, নিরাপদ সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন ও শুধু ধর্মীয় কার্যক্রমে প্রয়োজনীয় উপকরণ জন্যে উক্ত উপস্থিতিতে তাৎক্ষণিক নগদ আর্থিকভাবে সহায়তা দেন আলীকদম জোন এবং তরুণদের জন্য ক্রীড়াসামগ্রী এবং শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিনিময় হয়।

    জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক (৩১ বীর) তরুণ সমাজকে মাদক, চোরাচালান ও সকল ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম বলেন, দুর্গম এলাকার জনগণের উন্নয়নে সরকারি নীতিমালা অনুযায়ী সকল ধরনের সরকারি ও বেসরকারি সহযোগিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

    উক্ত দিনে জনস্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে হাট–বাজারে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিজ এলাকায় প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যপরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধসেবা গ্রহণের সুযোগ পেয়েছে।

    উল্লেখ্য যে,দীর্ঘদিন ধরে দুর্গম এলাকার মানুষের জন্য নিয়মিত ও নির্ভরযোগ্য যাতায়াতের কোনো নিশ্চয়তা ছিল না। চাঁদের গাড়ি ও ইঞ্জিনচালিত নৌকা সেবা চালু জনসেবামূলক অন্যান্য উদ্যোগ পাহাড়ি জনপদের মানুষের জীবনকে আরও সহজ, নিরাপদ ও সম্ভাবনাময় করে তুলবে—এমনটাই প্রত্যাশা।

    বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশাপাশি দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সবসময় জনসাধারণ মানুষের পাশে রয়েছে।

    বাংলাদেশ সেনাবাহিনী, আলীকদম উপজেলা প্রশাসন এবং এই মহৎ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

    🇧🇩 সুন্দর, নিরাপদ ও উন্নত পাহাড় গড়তে সবাই একসঙ্গে এগিয়ে আসি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST