ঢাকাMonday , 3 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে অবৈধ পাহাড় কাটায় মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা

    admin
    August 3, 2026 9:52 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি বান্দরবানঃ

    বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
    রোববার (২ আগস্ট ২০২৬) বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
    অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।
    মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(খ) লঙ্ঘনের দায়ে সুমন বড়ুয়া (৫৬)-কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়।
    অভিযানে বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে।
    পরিবেশ অধিদপ্তর জানায়, পাহাড়, বন ও পরিবেশ রক্ষায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST