ঢাকাThursday , 20 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শীতের অতিথি পাখি শিকার করে বিক্রি শিকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

    admin
    November 20, 2025 4:10 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ

    শীত শুরু হওয়ার সাথে সাথেই অতিথি পাখির কোলাহলে মুখর হয় নেত্রকোনার হাওরাঞ্চল। শীতের আগাম বার্তা নিয়ে আসা অতিথি পাখিগুলোর নিরাপদ আশ্রয়স্থল হয় হাওরাঞ্চলের মুক্ত জলাশয়। কিন্তু সেই সময় এক শ্রেনির অসাধু লোক মেতে উঠে অতিথি পাখি শিকারে।

    গত কয়েকদিন ধরে অতিথি পাখি শিকার করে নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছিল। খবর পেয়ে পাখি শিকার বন্ধের জন্য অভিযান চালায় মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।

    আজ বৃহস্পতিবার সকালে আমজাদ মিয়া (২৪)
    নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ টি ধূসর রঙের টি-টি ওয়াডা পাখি জব্দ করে এবং সেগুলো অবমুক্ত করা হয়।

    এ সময় পাখি শিকারি আজমাদ হোসেনকে বন্য প্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর সাথে কখনো পাখি শিকার করবে না মর্মে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

    অভিযুক্ত আমজাদ মিয়া মদন উপজেলার চানগাও ইউনিয়নের মৈধাম গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত এখলাছ উদ্দিনের ছেলে।

    এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বলেন, ‘ অতিথি পাখি শিকারের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে। পরিবেশের ভারসাম্য ধরে রাখতে হলে পাখি শিকার বন্ধ করতে হবে। পাখি শিকার বন্ধে সকলের সহযোগিতা চান তিনি।’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST