ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শেরপুরের সীমান্তে ভারতীয় ডেনভার বডি স্প্রে এবং মদ জব্দ করেছে বিজিবি ‎

    admin
    November 23, 2026 3:40 pm
    Link Copied!

    মো মুক্তার হোসেন, শেরপুর প্রতিনিধি :

    শেরপুর জেলার শ্রীবরর্দী ও ঝিনাইগাতী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করেছে বিজিবি। বিজিবির টহল দল ২৩ নভেম্বর শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলাধীন রাজাপাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৪,৮৬,০০০/- টাকা।
    ‎
    ‎এছাড়াও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন গারোকোনা লেবু বাগানে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ নভেম্বর পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ এবং মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৭২,৫০০/-টাকা। বিজিবি’র অভিযানে আটককৃত ভারতীয় মদ,মোবাইল ফোন এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৫,৫৮,৫০০/- টাকা। বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
    ‎
    ‎ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST