ঢাকাMonday , 2 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্যামনগরে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিত নতুন কার্যালয় উদ্বোধন

    admin
    November 2, 2026 8:47 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

    সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় শ্যামনগর নগর ক্লিনিক সংলগ্ন বাবলাতলা মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর।

    উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ওলামা দলের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা এবং উপজেলা তরুণ দলের সভাপতি জয়নাল মল্লিক।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতলেব মল্লিক, সাতক্ষীরা জেলা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন, শ্যামনগর উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব রায়হানুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রিপন খান ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য আল-আমিন, উপজেলা সাইবার দলের সহ-সভাপতি হরযত আলী শান্ত, শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, উপজেলা তরুণ দলের সহসভাপতি মো. রাসেল, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য আদম আলী, মুন্সিগঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আল-আমিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রহিম, মোহাম্মদ মুকুল, শ্রমিক নেতা আলমগীর হোসেন, মোহাম্মদ ইসমাইল হোসেন, ছাত্রনেতা মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন এবং যুবনেতা আমিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

    নতুন এ কার্যালয়কে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক যোগাযোগ ও দলীয় কার্যক্রম পরিচালনায় কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST