ঢাকাTuesday , 28 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্যামনগরে মাজাট সমবায় যুব সংঘের উদ্যোগে ৩ দিনব্যাপী ২৪তম তাফসিরুল কোরআন মাহফিলের শুভ সূচনা

    admin
    April 28, 2026 5:20 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে:

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মাজাট সমবায় যুব সংঘের উদ্যোগে ৩ দিনব্যাপী (২৪তম) তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ২৭শে এপ্রিল, সোমবার সন্ধ্যায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ মাহফিলের উদ্বোধন করা হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিডা হাসপাতালের ফাউন্ডার এন্ড সিইও আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির মাওলানা মাঈনুদ্দিন এবং শ্যামনগর পৌরসভা জামায়াতের আমির মাওলানা হারুনার রশিদ সাচ্চু।
    মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা মাওলানা ফকরদ্দীন আল মোবারক (সাতক্ষীরা)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মহাসীন আলম ও মাওলানা মফিজুর রহমান ফারুকীসহ আরও অনেক বিশিষ্ট ওলামায়ে কেরাম।
    বক্তারা পবিত্র কোরআনের তাফসির তুলে ধরে উপস্থিত মুসল্লিদের মাঝে ইসলামের সঠিক শিক্ষা, নৈতিকতা, মানবতা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তারা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে কোরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানান।
    মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি ও তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো আয়োজনটি ছিল শৃঙ্খলাবদ্ধ, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ।
    আগামী দুই দিনও এই মাহফিল চলবে বলে আয়োজকরা জানিয়েছেন এবং সকলকে এতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST