পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের গড়াইখালী শাখার আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টায় স্থানীয়ভাবে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাবুল শরীফ ও প্রচার সম্পাদক হাবিবুর রহমানসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকলে তাদের দাবি আদায় সহজ হবে এবং সংগঠন আরও গতিশীল হবে।
আলোচনা শেষে এক মাসের জন্য গড়াইখালী শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক গনি গাজী, সদস্য সচিব খাইরুল গাজী, যুগ্ম সদস্য সচিব আব্দুল হাকিম গাজী এবং কোষাধ্যক্ষ হিসেবে মহিদুল মোড়লকে দায়িত্ব প্রদান করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


