মোঃ মামুন আলী, ঝিনাইদহ :
ঝিনাইদহ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে, ২৭ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী ইউনিয়ন হলিধানী গ্রামের সাহসী রক্ত যোদ্ধা মোঃ রুহুল আমিনের, উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
রুহুল আমিন গত ২৩ সেপ্টেম্বর রাতে ঝিনাইদহ ছাগল ফার্মের সামনে থেকে ঝিনাইদহ অভিমুখে যাওয়ার পথে ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি ছিলেন। তখন কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।
এখন সে ঢাকা মেডিকেল হাসপাতালে জীবন মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। তার এই মানবতার জীবনযাপনের জন্য, তার পরিবারের সদস্য তার মামা কাছে (২৭ সেপ্টেম্বর) রাতে জনাব মোঃ হবী মাধ্যমে তাদের বিকাশে নগদ টাকা প্রদান করা হয়েছে।
সে সময় উপস্থিত ছিলেন :স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শেখ মামুন, ফারুক আহমেদ, রাতুল বিশ্বাস,শান্ত জিতু।
আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী সদস্য :হলিধানী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব মোঃ ইমদাদুল হক।



