ঢাকাTuesday , 2 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাংবাদিকদের রিক্সাচালকের সাথে তুলনা করলেন নীলফামারী পল্লী বিদ্যুতের এজিএম অনিমেষ বকসী

    admin
    June 2, 2026 6:28 pm
    Link Copied!

    রাব্বি রহমান
    নীলফামারী প্রতিনিধি:

    জেলায় কর্মরত সাংবাদিকদের রিক্সাচালকের সাথে তুলনা করেছেন নীলফামারী পল্লী বিদ্যুতের এজিএম (প্রশাসন) পদে দায়িত্বে থাকা অনিমেষ বকসী।

    সোমবার (১জুন) সকালে তথ্য সংগ্রহের জন্য নীলফামারী পল্লী বিদ্যুৎ অফিসে যায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কয়েকজন কর্মী।এসময় পল্লী বিদ্যুতের এজিএম (প্রশাসন) পদে থাকা অনিমেষ বকসী কাছে কয়েকটি বিষয়ে তথ্য জানতে চায় সংবাদকর্মীরা। তথ্য না দিয়েই সংবাদকর্মীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে সংবাদকর্মীদের রিক্সাচালকের সাথে তুলনা করেন তিনি।

    এদিকে, বিষয়টি মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়লে, জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাসহ নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম-সভাপতি হাসান রাব্বী প্রধান তৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে এজিএম অনিমেষ বকসী কর্তৃক সাংবাদিকদের তুচ্ছ-তাচ্ছিল্ল করার বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জি.এম) মো. মনোয়ার মোরশেদকে অবহিত করে আগামী ২৪ ঘন্টার মধ্যে বিষয়টির সুরাহা চান।

    এ বিষয়ে ভুক্তভোগী সংবাদকর্মীরা জানায়, কয়েকটি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য জানতে পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) এঁর সাথে কথা বলতে পল্লী বিদ্যুৎ অফিসে গেলে, জেনারেল ম্যানেজারের রুমে ঢোকার আগেই এজিএম (প্রশাসন) অনিমেষ বকসী সাংবাদিক থামিয়ে কেন এসেছি জানতে চান তিনি।কথার এক পর্যায়ে বাকবিতন্ডা শুরু হলে হঠাৎই তিনি সাংবাদিকদেরকে রিক্সাচালকের সাথে তুলনা করেন।

    বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুতের এজিএম (প্রশাসন) অনিমেষ বকসী সাথে কথা বলতে গেলে, তিনি কোন মন্তব্য করেননি। পরে পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) মো. মনোয়ার মোরশেদ জানান, বিষয়টি আমি দেখছি বলে সাংবাদিকদের আশ্বাস্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST