ঢাকাFriday , 29 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাগরে নিখোঁজ আবারো দুই কিশোর, পাওয়া যায়নি সন্ধান

    admin
    August 29, 2025 6:54 pm
    Link Copied!

    এম কে হাসান, কক্সবাজার থে‌কে

    কক্সবাজার জেলায় দূর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগরের কুলে শখের বশে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে আবারো দুই কিশোর নিখোঁজ হয়েছেন। কক্সবাজার জেলার উখিয়া উপজেলা জালিয়া পালং ইউনিয়নের মনখালী সাগর উপকূলে শখ করে মাছ ধরতে গিয়ে দুই কিশোর সাগরে ভেসে গেছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনখালী খেলার মাঠের পশ্চিম উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

    নিখোঁজরা হলেন- মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৭) ও নাজির হোছনের ছেলে সায়েম (১৮)।

    নিখোঁজ সায়েমের মামা এমএ আজিজ বলেন, “শুক্রবার সকালে বন্ধুর সাথে শখ করে সাগরের মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় সায়েম। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে।”

    সায়েমের অপর মামা মুজিবুর রহমান বলেন, ছয় জন কিশোর সাগরে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ ঢেউয়ের তোড়ে দুই কিশোর পানিতে ভেসে যায়। স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও এখনো পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এতে করে এলাকায় উদ্ধেগ উৎকণ্ঠা বেড়ে গেছে, চারদিকে যে যেভাবে পারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিশোর সন্ধানে। উল্লেখ্য যে, প্রায় দুই মাস আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ অরিত্রের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST