মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি//
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া (কলেজের দক্ষিণের) গ্রামের আবু সাঈদ মিয়া নামের এক ব্যক্তির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলের দিকে ওই সময় হঠাৎ করে পুকুরের পানিতে অপরিচিত এক ব্যক্তির মরাদেহ ভাসতে দেখা যায়। মরাদেহ টি বিবস্ত্র অবস্থায় ছিল। এখনও পর্যন্ত লাশের পরিচয় জানতে পারেনি এলাকাবাসী।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ওই স্থানের পুকুরে একটি ভাসমান লাশের খবর পেয়েছি। বিষয়টি থানার ওসিকে জানানো হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


