ঢাকাThursday , 23 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাফল্যের স্বীকৃতি পেল ৩৭ শিক্ষার্থী: গোবিন্দপুর আইডিয়াল স্কুলে সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

    admin
    October 23, 2025 2:26 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর আইডিয়াল স্কুলে ৩৭ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও উপবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে হোসেনপুর মেধাবৃত্তি ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


    উল্লেখ্য, ক্রেস্ট, সনদপত্র ও উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুল, ১০ জন প্রথম গ্রেড এবং ২১ জন সাধারণ শ্রেণির শিক্ষার্থী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আলাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আকন্দ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, এবং সাংবাদিক তপন চন্দ্র সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হোসেনপুর উপজেলা মেধাবৃত্তি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রবিন। অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপবৃত্তির টাকা তুলে দেন। অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্য সমাজের গর্ব। এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST