আরিফ মোল্যা সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা হয়েছে।
ফরিদপুরের ঐতিহ্যবাহী সালথা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৩ সেপ্টেম্বর নির্বাচনের দিন ধার্য করে তফশিল ঘোষণা করা হয়।
রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি।
এ সময় সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল হাসান, প্রেসক্লাবের সদস্য মজিবুর রহমান, এফ এম আজিজুর রহমান আজিজ, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম মারুফ, বিধান মন্ডল সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সালথা প্রেসক্লাবের নির্বাচনের তফশিল ঘোষিত মনোনয়ন পত্র বিতরণ ২৬, ২৭ ও ২৮ আগস্ট। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২৮ আগস্ট। মনোনয়ন পত্র বাছাই ৩০ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ১৩ সেপ্টেম্বর।


