ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সুখী-সমৃদ্ধ ও নিরাপদ হাটহাজারী গড়ার অঙ্গীকার নাছির উদ্দিন মুনিরের।

    admin
    August 23, 2025 1:11 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

    চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সংগঠনটির যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির বলেছেন, “সুখী-সমৃদ্ধ, আদর্শিক, আধুনিক ও নিরাপদ হাটহাজারী গড়তে আমি জনগণের সেবক হতে চাই।”

    শুক্রবার হাটহাজারীর মির্জাপুর চারিয়ার এফএম কনভেনশন সেন্টারে সর্বস্তরের জনগণের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রান্তিক ও মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন, যেখানে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।

    তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপমহাদেশের প্রাচীনতম ধর্মীয় রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আমাকে মনোনয়ন দিয়েছে। আমার স্বপ্ন, আমার অঙ্গীকার—এমপি হবে জনতার। হাটহাজারীকে আমি একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”

    চারিয়া কাসেমুল উলূম মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন চারিয়া মাদরাসার মোহতামিম মাওলানা উসমান সাঈদী, হাটহাজারী ওলামা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নদভী, খেলাফত আন্দোলনের চট্টগ্রাম জেলা আমীর মুফতী আব্দুল আজিজ,মির্জাপুর যুব বিভাগের সভাপতি জাময়াত নেতা নূর খালেক শহীদ, দৈনিক সংগ্রাম হাটহাজারী প্রতিনিধি ও শিক্ষক মো: একরামুল হক এবং হেফাজতের কেন্দ্রীয় ত্রাণ সম্পাদক মাওলানা মাহমুদ হোসাইনসহ বিভিন্ন ওলামায়ে কেরাম, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

    সভায় বক্তারা মাওলানা নাছির উদ্দিন মুনিরের প্রার্থিতাকে স্বাগত জানিয়ে তার অঙ্গীকার বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST