ঢাকাWednesday , 11 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

    admin
    November 11, 2026 8:49 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি:–

    নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    বিভিন্ন ইউনিয়নে আয়োজিত এসব কর্মসূচিতে নেতাকর্মীরা দলের পক্ষে ও শেখ হাসিনার বিপক্ষে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।
    বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংসতা তাঁরা মেনে নেবেন না বলেও বক্তব্যে উল্লেখ করেন।
    সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী ও সদস্য সচিব আনোয়ার হোসেন ভাইয়ের চেয়ারম্যানের নেতৃত্বে বিশাল এই প্রতিবাদ মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য নুর নবী বাচ্চু, আব্দুল হান্নান লিটন, পৌর বিএনপি’র ফারুক বাবুল, শহীদ উল্যাহ সহিদ, আনোয়ার উল্লাহ আজাদ, হুমায়ুন কবির হুমু, মিজা মোস্তফা, উপজেলা যুবদলের সুলতান সালাউদ্দিন লিটন, মোকারম, জহিরুল ইসলাম জহির, যুবদল নেতা মহিন উদ্দিন মহিন, মোয়াজ্জেম হোসেন দুলাল, ছাত্রনেতা শাহাদাত হোসেন শামীম, মিরনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনতার প্রতিবাদ অনুষ্ঠিত।
    শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আজ বুধবার ১১ নভেম্বর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেনবাগের পৌর শহরে,ছমির মুন্সির হাট বাজার,সেবারহাট বাজার, কানকির হাট বাজার ও ডমুরুয়া চৌ-মোড়ে বিএনপি, যুবদল,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা/কর্মী দের নেতৃত্বে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST